রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলির পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ মার্চ) চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, প্রকল্প কমিটির সভাপতি হিসেবে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, কাবিখা প্রকল্পের আওতায় ড্রেন ও স্লাব নির্মাণে অনিয়ম, কর্মদক্ষতা প্রকল্পের আওতায় গৃহীত প্রকল্পের সভাপতির নামে অর্থ উত্তোলন ও সরকারি বরাদ্দের উন্নয়ন কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ এনে নয়জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেয়। স্থানীয় সরকার শাখা সরেজমিনে তদন্ত করে চেয়ারম্যান এজাবুল হক বুলির বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৪ মার্চ) চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com