শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রিন ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সচেতনতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় মহড়া এবং সবশেষে আকর্ষণীয় নজেল প্রদর্শন করা হয়।
পরে দিবসটির ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন— অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, গ্রিন ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শাহিনুর আলম।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১০টায় র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহাতাব উদ্দিন, শিক্ষক মাহবুবুল হকসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com