বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দুষ্টু নাচে বিতর্কে নেহা কক্করের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
দুষ্টু নাচে বিতর্কে নেহা কক্করের
ফটো সংগৃহিত

বিনোদন নিউজ: ট্রোল, কটাক্ষ আর বিতর্ক—এই তিন শব্দের ছায়া যেন পিছু ছাড়ে না নেহা কক্করের। কখনো শোতে দেরি করে পৌঁছনো, কখনো সাহসী পোশাকের জন্য প্রশ্নবিদ্ধ, আবার কখনো মঞ্চের পারফরম্যান্স ঘিরে তুমুল চর্চা। মাসখানেক আগের সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা। এবার মুখে ললিপপ নিয়ে ‘দুষ্টু’ ভঙ্গিতে নাচ—যা মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলে নেহা কক্করের নাম ফের নিয়ে আসে খবরের শিরোনামে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘ক্যান্ডি শপ’ নামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন ‘কক্কর’ ভাইবোন। যে গানের সুর দিয়েছেন নেহার ভাই টনি কক্কর। আর গান গেয়েছেন নেহা নিজেই। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন নেহা-টনি।

আর সেই গানের কারণেই এবার বিতর্কে জড়ালেন গায়িকা। নেটিজেনদের অভিযোগ, ‘মুখে ললিপপ নিয়ে যেরকম দুষ্টু ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে।’ এমন নানা কটু কথার ভিড় ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।তবে শুধু নাচের ভঙ্গির জন্যই বিতর্কে নয়, অভিযোগ উঠেছে গানের ভাষা নিয়েও। এককথায় বলা যায় গান মুক্তির পর থেকে টনি-নেহা বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছেন।এর আগে সম্প্রতি দুর্গাপুরে কনসার্ট করতে এসেও অশালীন নাচের ভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com