বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

একটি মহল শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪০০ বার পঠিত
একটি মহল শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে: শিক্ষামন্ত্রী
ফটো সংগৃহীত
অনলাইন নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টাগুলো কোনো ভাবেই সফল হবে না।
বাসস জানায়, মঙ্গলবার চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানা রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে। তখন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা ঘটনা ঘটাচ্ছে, যেগুলোকে এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে।
‘‘আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকতে হবে। এসব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
পরে ডা. দীপু মনি, সরকারের ২০১৯ হতে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প এবং বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com