শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় রাজশাহীতে ছেলের হাতে পিতা খুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর দামকুড়া থানাধীন আসগ্রাম পাটনিপাড়া গ্রামে। নিহতের নাম সাজ্জাদ হোসেন (৬৫)। জানা গেছে,মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিলেন।এ ব্যাপারে তার ভাই নগরীর দামকুড়া থানায় একটি জিডি করেন।পরে পুলিশ সন্দেহজনক ভাবে তার একমাত্র ছেলে স্বপন (৩২) কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে তার পিতাকে হত্যার কথা স্বীকার করে।দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন জানান,জিজ্ঞাসাবাদে ছেলে তার পিতাকে হত্যাকাণ্ডের লোমহর্ষক বিবরণ দিয়ে বলেন,তার মা কয়েকমাস আগে মারা গেলে পিতা দ্বিতীয় বিয়ে করার চেষ্টা চালাচ্ছিলেন।এতে ছেলে বাধা দিলেও পিতা কথা না শুনায় সম্পত্তির ভাগ কমে যাবে বলে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সে তার পিতাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।এসময় তার পিতা জেগে গেলে তার মাথায় উপুর্থপুরি লাটি দিয়ে আঘাত ও গলাকেটে হত্যার পর একাই লাশ সেফটিক ট্যাংকে ফেলে দেয়। এ ব্যাপারে নিহতের ছেলেকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com