রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

সারাদেশের মতো নওগাঁ জেলাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাঙালি ও বৈশাখ যেন এক হয়ে মিলেমিশে গেছে নতুন বছরের আগমনে। সোমবার (১৪ এপ্রিল) বাংলা ১ বৈশাখ ১৪৩২, নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

সকালে ভোরের নতুন সূর্যকে স্বাগত জানিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় জেলা শহরের এটিম মাঠ থেকে শুরু হয় জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার সূচনা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নেতৃত্বে শোভাযাত্রাটি এটিম মাঠ থেকে বইপট্টি, পুরাতন হাসপাতাল রোড হয়ে শেষ হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের সামনে। শোভাযাত্রায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, ঘোড়া, মাটির তৈজসপত্র, রঙ-বেরঙের বেলুন, ফেস্টুন ও মাথাল—যা পুরো পরিবেশকে করে তোলে বর্ণিল ও আনন্দমুখর।

এ আয়োজনে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

এভাবেই নানা আয়োজনে নওগাঁবাসী আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নেয় বাংলা নতুন বছর ১৪৩২।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com