রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় বালু মহাল নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে ভোগান্তি কৃষকদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বালুমহাল নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছেন শত শত কৃষক। অভিযোগ তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সরকারি রাস্তার কালভার্ট, ব্রিজ ভাঙচুর ও একাধিক স্থানে খনন করে রাস্তা নষ্ট করা হয়েছে।

এতে ফসলের মাঠে যেতে না  পেরে বিপাকে পড়েছেন কৃষক।  তাদের দ্বন্দ্বের  খেসারত দিতে হচ্ছে ওই এলাকার কৃষকদের। কৃষি পণ্য আনা-  নেওয়ায় ও  ফসলের পরিচর্যা করতে না পাড়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে এ বিষয়ে কিছুই জানেন না, বলছেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা  গেছে,  জেলার মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর বালুমহাল ইজারা নেন মালেকা পারভীন। তাঁর কাছ  থেকে হাতুড় ইউনিয়নের  দেওয়ানপুর গ্রামের সুলতানপুর

মৌজার বালুমহাল সাব-ইজারা  নেন আবুল কালাম আজাদ বাবু ও আফজাল  হোসেন এবং নূরপুর  মৌজার বালুমহাল সাব-ইজারা নেন জলিল হোসেন ও জাহাঙ্গীর আলম। ৫ আগস্টের পর থেকে বিএনপির এ দু’পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। তারা দ্বন্দ্বে জড়ায় একাধিকবার। অভিযোগ আবুল কালাম আজাদ বাবু জলিল ও জাহাঙ্গীরকে বালু উত্তোলনে বাধা দেওয়ার লক্ষ্যে সরকারি রাস্তার কালভার্ট, ব্রিজ ভাঙচুর ও একাধিক স্থানে খনন করে রাস্তা নষ্ট করেছে।

ফলে তাদের দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন  ৫ গ্রামের অন্তত ১০ হাজার কৃষক। ফসলের মাঠে যেতে না পেরে ফসলের পরিচর্যা ও কৃষি পণ্য আনা নেওয়ায় করতে পারছেন না তারা। এতে উৎপাদন ব্যহত ও লোকসানের আশঙ্কা স্থানীয় কৃষকদের।  দেওয়ানপুর গ্রামের কৃষক আলম হোসেন জানান, রাস্তা নষ্ট হওয়ায় তার উৎপাদিত কলা মাঠ থেকে আনতে পারছেন না।

ফলে তার কলা মাঠেই পাকতে শুরু করেছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে কলা নষ্টের আশঙ্কা করছেন তিনি। জামেলা বেগম ও হাফিজুর ইসলাম জানান, রাস্তার কালভার্ট ভেঙে ফেলায় গবাদিপশু মাঠে নিয়ে যেতে পারছন না তারা।

মাহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না। আজকে আমাকে একজন জানিয়ে

ছেন। কৃষকদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, এসি ল্যান্ড নেই। তিনি আসলে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com