রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর বিস্কুট পাউরুটি ও কেক তৈরি হচ্ছিল বেকারীতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর তানোর উপজেলায় অস্বাস্থ্যকর বিস্কুট পাউরুটি ও কেক তৈরি হচ্ছিল অনুমোদনবিহীন বেকারীতে। আজ মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে তানোর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই চিত্র ধরা পড়ে।

এ সময় দেখা যায় বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি হচ্ছে। তাই এই অপরাধে তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকার মেসার্স স্বপ্ন বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকায় অবৈধভাবে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সেই সাথে কোনো প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুডগ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম অভিযানকালে ধ্বংস করা হয়। রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। আর জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com