রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীনগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতরা হলো, রাব্বি খাঁ (৩০) ও রুবেল ইসলাম (২২)। রাব্বি রাজশাহী নগরীর বহরমপুর এলাকার খোরশেদ আলী খোকনের ছেলে ও রুবেল ইসলাম দামকুড়া থানার ফেরতাপাড়া (ধুতরাবন) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।নগর পুলিশ জানায়,, গতকাল শনিবার বিকাল পৌনে ৫ টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার সোনাদিঘী মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই লোকমান হোসাইন ও তার টিম বিকাল ৫ টায় বোয়ালিয়া থানার সোনাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাব্বিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অপরদিকে রাত পৌনে ১০ টায় ডিবি পুলিশের অপর টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পাড়ে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক ব্যাক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তার টিম রাত ১০ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রুবেলকে ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com