শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিকের বই পাবে শিশুরা : অভিভাবক সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের পোশাকেও পরিবর্তন এসেছে। অভিভাবকরাও এখন অনেক সচেতন, আগের তুলনায় এখন ছাত্র-ছাত্রী ভর্তি এবং ক্লাসে উপস্থিতির হার অনেক বেশি। এটা বর্তমান প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
বুধবার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সমাবেশে বক্তারা এমন মন্তব্য করেছেন।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক একটি র‌্যালি করা হয়। র‌্যালিটি বিদ্যালয়টির আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, হজরত বুলন্দ শাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দিলশাদ তামিনা মিমি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শাহনেয়াজ খান সিনা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিদ্যালটির প্রধান শিক্ষক মারুফুল হক। শেষে দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আমানুল্লাহ।
প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে শিশু ভর্তি কার্যক্রম বিষয়ে উদ্বুুদ্ধকরণের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই পোঁছে গেছে। বছরের শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে এবং নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে। এসময় তিনি ৪ প্লাস বয়সী শিশুদের প্রাক-প্রাথমিক ও ৬ বছর বয়সী শিশুদের প্রাথমিকের প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com