রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাচোলে খাদ্য গোডাউনে গম ক্রয়ের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা খাদ্য গোডাউনে সরকার ঘোষিত চাষীদের নিকট থেকে গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা লাল ফিতা কেটে এ গম ক্রয়ের শুভ উদ্বোধন করেন। চলতি রবি মৌসুমে এবছর গম ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার, ৯শ’ ৩৯ মেঃটন। ২৮ টাকা কেজি দরে সরাসরি কৃষক(গমচাষী)দের নিকট থেকে গম ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। গম ক্রয় কমিটির সভাপতি জানান, উপজেলা খাদ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবছর ১,৯৩৯ মেঃ টন গম ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেঃ টন পর্যন্ত গম খাদ্য ড়োডাউনে সরবরাহ করতে পারবেন। গম সরবরাহের সময় উপজেলা খাদ্যশস্য ক্রয় কমিটির প্রণীত তালিকায় নাম থাকতে হবে ও কৃষি কার্ড, সেই সাথে ব্যাংক একাউন্টও থাকতে হবে। ৭ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম ক্রয় করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নরোত্তম কুমার প্রামানিক জানান। বুধবার বেলা ১১টায় উপজেরা খাদ্য গোডাউনে উপজেলার নেজামপুরের বরেন্দা গ্রামের সাফাতুল্লার ছেলে রহিমুদ্দীনের নিকট থেকে ১ মেঃ টন গম ক্রয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রয় কমিটির সভাপতি সাবিহা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নরোত্তম কুমার প্রামানিক, ওসি এলএসডি রওশন আলমসহ অন্যনোরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com