রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাচোলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নেজামপুর ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নেজামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী ডাক্তারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আনোয়ার, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাসুম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, গোমস্তাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com