শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাচোল-গোমস্তাপুরে গণসংযোগ করলেন পাপিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল ও গোমস্তাপুর- ভোলাহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সংসদ সদস্যপদে মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের দুইবারের নির্বাচিত সাবেক ভিপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া
নাচোল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
শনিবার দিনব্যাপী তিনি এই গণসংযোগ করেন। এসময় তিনি দলের মধ্যে বিভক্তি দূর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিক নির্দেশনায় আগামীতে ধানের শীষ প্রতীকে একজোট হয়ে ভোট দিয়ে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে তিনি আড্ডা, ধানশুরা, সোনাইচন্ডি, ভোলামোড়, নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন। এসময় প্রায় দুইশতাধীক দলীয় নেতা-কর্মী মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।
এসময় সফরসঙ্গী হিসেবে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com