রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে দুদকের গণশুনানি: ২০ এপ্রিল উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” শিরোনামে আগামী ২০ এপ্রিল/২০২৫,  সকাল ৯টা থেকে দিন ব্যাপী নীলফামারী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে গণশুনানি। উক্ত গণশুনানিতে উপস্থিত থাকবেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞ্চা মুহাম্মদ আলি আকবার আজিজী ও দুদক কমিশনার(অনুসন্ধ্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদ।

 

এ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষজনের হয়রানি ও  দুর্নীতির অভিযোগ সরাসরি দায়েরের ব্যবস্থা করা হয়েছে এই গণশুনানিতে। গণশুনানি ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। পাশাপাশি সাধারণ মানুষজন আগামী ১৭ এপ্রিল পর্যন্ত লিখিত ভাবে অভিযোগ জমা দিতে পারবেন। এছাড়া গণশুনানির দিন অনুষ্ঠান স্থলে অস্থায়ী বুথ ও ভ্র্যাম্যমান বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানেও অভিযোগ গ্রহণ করা হবে। এছাড়া দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ইতোমধ্যে অভিযোগ গ্রহণ চলমান রয়েছে। এ গণশুনানিতে অংশ নিয়ে অভিযোগ তুলতে পারবেন সেবা প্রত্যাশীরা।

 

আজ বুধবার (১৬এপ্রিল)) দুপুরে  নীলফামারী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ ব্যাপারে মতবিনিময় সভা করেছেন দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত কার্যালয়ের নীলফামারী জেলা কার্যালয়। ওই মতবিনিময় সভায় দুদকের এই জেলার উপ-পরিচালক মোঃ শাওন মিয়া ও  সহকারী পরিচালক সাবদারুল ইসলাম উপস্থিত থেকে গণশুনানি সম্পর্কিত বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। পাশাপাশি গণশুনানি সফলতার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

 

মতবিনিময় সভায় আরও জানানো হয়,  যে- সব সরকারি দপ্তরসমূহে অভিযোগ বক্স স্থাপন, দুর্নীতির প্রবণতা রয়েছে, এমন দপ্তরসমূহে দুদকের টিম পাঠানো এবং অভিযোগ সংগ্রহ, পর্যাপ্ত লিফলেট, পোস্টার ও ব্যানার সাটানো, মাইকিং করা, অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করা হচ্ছে  অন্তঃবর্তীকালিন সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, তা বাস্তবায়নে এই গণশুনানির কর্মসূচি সহায়ক হবে।

 

এ সময় উপস্থিত গণশুনানির বিষয় নিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক  নুর আলম, দৈনিক জনকন্ঠের স্টাফরিপোর্টার তাহমিন হক ববী, আরটিভির রিপোর্টার হাসার রাব্বী প্রধান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক. সংগ্রামের জেলা প্রতিনিধি কামরুজ্জামান, শিক্ষাডটকমের প্রতিনিধি সুভাস বিশ্বাস, বাংলাট্রাইবুনের প্রতিনিধি তৈয়ব আলী সরকার, সমাচার পত্রিকার আরিফ হোসেন, দিনকাল পত্রিকার নাছির উদ্দিন শাহ্ মিলন ও ভোরের কাগজের প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com