শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

আমাদের গঙ্গা-পদ্মা আমাদের অধিকার, ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলাশহরের শহীদ সাটু কমপ্লেক্সে জাতীয়তাবাদী দল-বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও শিবগঞ্জ আসনের সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সদর আসনের সাবেক এমপি হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য দেন— বিএনপি কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও নাচোল-গোমস্তাপুর-ভোলাগাট আসনের সাবেক এমপি আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকসহ অন্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন— পদ্মার পানির ন্যায্য হিস্যার জন্য আমরা জনমত গঠন করে সামাজিদ আন্দালন গড়ে তুলব। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।
হারুনুর রশীদ বলেন, শুধু পদ্মা নয়, দেশের ৫৪টি নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করছে। ফলে বাংলাদেশ শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয়। আর বন্যার সময় আমাদের ব্যাপক নদী ভাঙন ও কৃষির ব্যাপক ক্ষতি হয়। ফারাক্কা ব্যারেজের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। ফলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষের। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা গত ৪০ বছরে আমরা ভাঙনের শিকার হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি বলেন— অতীতে বিএনপি ২০ কিলোমিটার বাঁধ নির্মাণ করে দিয়েছে, যার কারণে আমরা ভাঙন থেকে রক্ষ পেয়েছি। আরো কিছু কাজ বাকি আছে বিএনপি ক্ষমতায় গেলে আমরা তা বাস্তবায়ন করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com