শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পবা উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

রাজশাহীর পবা উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়খড়ি বাইপাসের সিদ্দিক মার্কেটে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করাই এখন বিএনপির মূল লক্ষ্য। এই কার্যালয় থেকে পবা উপজেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখানে বসে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করবেন। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনের মাধ্যমে এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। নতুন কার্যালয়টি হবে তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা এবং আন্দোলনের সমন্বয়কেন্দ্র।’

উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নাফ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক ও সদস্য সচিব নওশাদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রমজান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোটসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতারা জানান, নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পবা উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এই কার্যালয় থেকে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com