শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ হাতে-নাতে গ্রেফতার ২ মাদক কারবারী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীতে পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা পরিবহণকালে ২জন মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টায় পুঠিয়া থানাধীন পুঠিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ট্রাক ও ট্রাকে থাকা ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।গ্রেফতার (ট্রাক চালক) মাদক কারবারী মোঃ কাশেম আলী (৩২), সে রাজশাহীর গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে ও (হেলপার) মোঃ জয় হোসেন (৩০), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মোঃ আফজালের ছেলে।

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, নাটোর হতে রাজশাহীর দিকে ট্রাক যোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে আসছে জনৈক মাদক কারবারীরা। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এদিন রাত ১১টায় বর্ণীত ট্রাকটি আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়। ওই সময় ট্রাকে তল্লাশী চালিয়ে চালকের সীটের পিছনে থাকা কেবিনের ভিতরে লুকানো অবস্থায় ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা নিজ এলাকা ও আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবত ট্রাকে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল।এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com