বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পুলিশের বিশেষ অভিযানে ১০ ডাকাত গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৯ বার পঠিত
পুলিশের বিশেষ অভিযানে ১০ ডাকাত গ্রেফতার
ফটো সংগৃহীত
অনলাইন নিউজ : বন্ধুসহ ব্যক্তিগত প্রাইভেটকারে নেত্রকোণা হতে ঢাকায় আসছিলেন শশাংক কুমার সরকার রন্টু (৪১)। রাতের ফাঁকা রাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে হঠাৎ করেই সামনে থাকা দুটি ট্রাকের কারণে গাড়ি ধীরে চালাতে বাধ্য হন তিনি। আর ঠিক তখনই হঠাৎ করে রাস্তার দুই পাশ থেকে ১৩-১৪ জন ডাকাত দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের গাড়ীর চারপাশ ঘিরে ফেলে।
কথাগুলো কোন সিনেমা বা গল্পের নয় এবং চরিত্রগুলোও কাল্পনিক নয়। বরং গত ২৩ ফেব্রুয়ারি রাত ৩টা ৩০ মিনিটে এমনই এক ভয়াবহ ডাকাতির কবলে পড়তে হয় শশাংক কুমার সরকার রন্টু ও তার বন্ধুকে। এ সময় তাদের কাছে থাকা ৭৭ হাজার ৬০০ টাকা, ৬টি মোবাইল এবং ১টি স্বর্ণের আংটি ডাকাতি করা হয়। ঘটনায় মামলা দায়ের হয় টঙ্গী পূর্ব থানায়।
এ ঘটনার তদন্তে পুলিশ কমিশনারের নির্দেশে উপ-পুলিশ কমিশনার, অপরাধ(দক্ষিণ) বিভাগ এর তত্ত্বাবধানে এসি টঙ্গী জোনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম কাজ শুরু করে। সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বিভিন্ন এলাকা হতে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত ১০ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), মো. সজিব হোসেন রাজা (২২), মো. জাহাঙ্গীর (২৯), মো. রনি(১৯), মো. হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), মো. সাব্বির হোসেন  (১৯) এবং মো. খন্দকার শাওন (২১)।এ সময় ডাকাতি করা ৩টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন।  পুলিশ জানায়, ডাকাতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ডাকাতরা বিভিন্ন সময়ে ঢাকা-ময়মনসিংহ রোডে গাড়ী আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com