রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ সপ্তাহ শুরু ২৭ ফেব্রুয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চলতি বছরের পুলিশ সপ্তাহ। ৫ দিনব্যাপী চলা এই পুলিশ সপ্তাহ শেষ হবে ২ মার্চ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ সপ্তাহ উদ্বোধনের কথা রয়েছে। ২০২৩ সালের কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক দেয়া হবে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে পুলিশ সদরদপ্তরে বিপিএম ও পিপিএম পদক মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনের ধকল শেষে ফুরফুরে আমেজে পালিত হবে এবারের পুলিশ সপ্তাহ। আইনশৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে শেষ হবে এটি।

সূত্র জানায়, সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট, সুসজ্জিত বাদক দল, অশ্বারোহী দল ও পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শনের মাধ্যমে অভিবাদন নিবেন প্রধানমন্ত্রী। অভিবাদন শেষে ২০২৩ সালের কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেবেন তিনি। এরপর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পুলিশ অডিটোরিয়ামে পদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কল্যাণ সভায় যোগ দেবেন। এ সভায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা তাদের সার্বিক অবস্থা বর্ণনা করে কিছু দাবি-দাওয়া তুলে ধরবেন। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হবে এ সভা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com