রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পেশাজীবীদের নিয়ে মতবিনিময় ও ইফতার সাবেক এমপি হারুনুর রশীদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে জাতীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ সদর এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব এর আহ্বায়ক ডা. ময়েজ উদ্দিন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ, সিনিয়র আইনজীবী সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. সারোয়ার জাহান। মতবিনিময় শেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আয়োজক ও আমন্ত্রিত পেশষাজীবী অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com