বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের মতো ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে শিশু–বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষজন। গত দুই সপ্তাহ ধরে অব্যাহত কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন।

উত্তরের হিমেল হাওয়া সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।উপজেলার ধরলা ও বারোমাসিয়া নদী–তীরবর্তী শতাধিক চরাঞ্চলে শীতের প্রভাব আরও বেশি। এসব এলাকার বাসিন্দারা হিমেল বাতাসে ঘরবন্দী হয়ে পড়েছেন। শীতের তীব্রতার কারণে দিনমজুরদের অনেকেই কাজের সুযোগ পাচ্ছেন না, ফলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

কুরুষাফেরুষা এলাকার আব্দুল জলিল ও পূর্ব ফুলমতি এলাকার নজরুল ইসলাম বলেন, আমরা গরিব মানুষ। ঘরে গরম কাপড় নেই। রাতে ঘুমাতে গেলে শরীর ঠাণ্ডায় জমে যায়। তার পরও সকালে কাজের সন্ধানে বের হতে হয়।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। কুয়াশা বাড়ার সাথে সাথে আরও কয়েকদিন তাপমাত্রা কমবে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com