রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই মাসের বকেয়া বেতন-ভাতাসহ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় তারা চন্দ্রা-নবীনগর সড়ক প্রায় পৌনে তিন ঘন্টা অবরোধ করে রাখে। সোমবার (১০ মার্চ) কালিায়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পাওনা রয়েছে। গত কয়েকদিন ধরে শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে দুই মাসের বকেয়া বেতন-ভাতাসহ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে তারা চন্দ্রা-নবীনগর সড়কের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জোবায়ের জানান, ‘শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে শিল্প ও থানা পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে প্রায় পৌনে তিন ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com