রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ভোলার ৭ জেলে নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ভোলার চরফ্যাশনের দক্ষিণ ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় বৈরী আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাগরে থাকা অপর জেলেরা ৩ জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আরও ৭ জেলে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ জেলেদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরের মোহনায় ডুবে যায়। সেখানে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার বিকালে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি।

চর মানিকা জোনের নৌ কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com