রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গোপসাগরে ১০ ট্রলারে গণডাকাতি: জেলেদের মাছ লুট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে ১০টি মাছ ধরার ট্রলারে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মাছ ও বাজার-সদাই লুটে নেন ডাকাতরা। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলে গুলিবিদ্ধসহ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার ( ১০ এপ্রিল)  বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দৈনিক জনকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ডাকাতি হওয়া ট্রলারের মধ্যে রয়েছে বরগুনার পাথরঘাটার মো: সগির কোম্পানির মালিকানাধীন এফবি তারেক-২, এফবি তুফান-২, নুর মোহাম্মদের মালিকানাধীন এফবি রাজু ও সেলিম চৌধুরীর মালিকানাধীন এফবি মা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য ছয় ট্রলারের নাম জানা যায়নি। তবে ১০টি ট্রলারের প্রায় ১৬০ জেলের মধ্যে অর্ধশত জেলে গুলিবিদ্ধ ও মারধরে আহত হয়েছে। আহত জেলেদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

এফবি মা ট্রলারের মাঝি মনির হোসেনের বরাত দিয়ে মালিক মো: সেলিম চৌধুরী বলেন, বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরের বড় বাইজদা এলাকায় মাছ শিকারের সময় হঠাৎ সশস্ত্র হামলা চালায় দস্যু বাহিনী। এ সময় জেলেরা বাধা দিলে দস্যু বাহিনী ট্রলারে উঠে মারধর করে এবং দূর থেকে গুলি ছোড়ে।

তিনি আরো জানান, ওই গুলিতে ১০টি ট্রলারের প্রায় ৫০ জন জেলে আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী অপর একাধিক ট্রলারের জেলেরা আমাদের ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দস্যু বাহিনীর নাম পাওয়া জানা যায়নি।

এ বিষয়ে দৈনিক জনকণ্ঠকে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জেলে বহরে সশস্ত্র ট্রলার ডাকাতি হয়েছে। ১০টি ট্রলারের তথ্য মোবাইল ফোনে জানিয়েছে তারা। ডাকাতের খবর শুনে তাৎক্ষণিক আমরা পুলিশ সুপার এবং কোস্টগার্ডকে অবহিত করেছি।

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের চিফ পেটি-অফিসার মো: মাইন উদ্দিন খান জানান, ঘটনাস্থল আমাদের এলাকার বাহিরে থাকার কারণে আমরা কিছু করতে পারছি না। তবে আমাদের ঊর্ধতন কর্মকর্তাদের কাছে জানিয়েছি। তাছাড়া জেলেদের সাথেও কথা হয়েছে। তাদের মারধর করে মাছ এবং বাজার-সওদা নিয়ে গেছে।

তিনি আরো জানান, জেলেদের তথ্য মতে ধারণা করা হচ্ছে, ডাকত দল চট্টগ্রামের বাশখালী এলাকার হতে পারে। শিঘ্রই তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com