রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনকাকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ। অতিথিদের মধ্যে বক্তব্য দেন— পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক আজিজ ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সাংবাদিক ফয়সাল আজম অপু, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সিফাসহ অন্যরা।
আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) শাহজামান হক, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, প্রয়াস হসপিটালের ম্যানেজার রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com