শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার !

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় বাগমারা থানাধীন সুলতানপুর এলাকা থেকে এসকল অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অসএস্ত্রর মধ্যে রয়েছে: চাইনিজ কুড়াল -১৯ টি, ধারালো হাসুয়া -১৮ টি, ধারালো কুড়াল-৫টি, ধারালো বড় ছুরি- ৮টি, আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান- ৪টি, চাইনিজ রাইফেলের গুলি- ২ রাউন্ড, শর্টগানের রাবার বুলেট -১ রাউন্ড এবং হাত বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য গান পাউডার -৪ কেজি ১৫০ গ্রাম।

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারেন, রাজশাহীর বাগমারা থানাধীন সুলতানপুর গ্রামে কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রæপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় , উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বি-শৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com