রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাঘায় পানির সংকট নিরসনে স্কুল শিক্ষক রতনের ব্যতিক্রমী উদ্যোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

তীব্র তাপপ্রবাহে অগভীর নলকুপ, টিউবয়েল, মোটর পাম্পে পানি উঠছেনা। অনাবৃষ্টি ও অতি খরার কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানির সংকট। এতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ সময় রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও এশিয়া ব্যাংকের বাউসা বাজার এজেন্ট শাখার পরিচালক রতন কুমার ভৌমিক ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে এক হাজার লিটারের ট্যাংকে পানি নিয়ে গ্রামে গ্রামে সরবারহ করছেন। তিনি নিজ অর্থায়নে এক সপ্তাহ যাবত এক ব্যতিক্রমি উদ্দ্যোগ গ্রহন করেছেন।

উপজেলার বাউসা বাজারে নিজের সাব-মার্সেবুল থেকে পানি নিয়ে আড়ানী রেল স্টেশন, নূননগর ,বেড়েরবাড়ি, হরিপুর, বাউসা ইউনিয়নের বাউসা বেনুপুর, হাট বাউসা, বাউসা মিয়াপাড়া, টাউরিপাড়া, তেনাচুরা, সরকারপাড়া, ভেড়ালিপাড়া,পূর্বপাড়া গ্রাম প্রতিদিন পানি সরবারহ করছেন।

এ বিষয়ে হাটপাড়া বাউসা গ্রামের রোজিনা বেগম বলেন, আমার গ্রামের কোন টিউবয়েলে পানি উঠছেনা, সাংসারিক নানা প্রয়োজনে পানি দরকার। এ সময় রতন দা প্রতিদিন পানি সরবরাহ করছেন। এতে আমরা উপকৃত হচ্ছি।

বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, পানি সংকট নিরসনে  রতন কুমার ভৌমিকের এমন উদ্যোগে সাধুবাদ জানায়। সমাজের  বৃত্তবান, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজকর্মীদের পানি সংকট মোকাবেলায় এগিয়ে আসা উচিত বলে মনে করি।

এ বিষয়ে রতন কুমার ভৌমিক বলেন, মানুষ চাইলেও প্রয়োজনী পানি সংগ্রহ করতে পারছেনা। জনস্বার্থে নিজ অর্থায়নে চারটি ভ্যানে করে প্রতিদিন পানি সরবরাহ করছি। পানি সংকট থাকা পর্যন্ত নিয়মিত পানি সরবারহ করে যাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শুনেছি রতন কুমার ভৌমিক নামের এক স্কুল শিক্ষক ভ্যান গাড়িতে করে গ্রামে গ্রামে নিজ উদ্দ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com