রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বৃষ্টি কামনায় নগরীতে ইসতিসকার নামাজ আদায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বৃষ্টি কামনায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনি স্কুল মাঠ প্রাঙ্গনে আজ সোমবার সকাল ১০টায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি ও সাহেববাজার বড় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো: আব্দুল গনি। নামাজে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মাওলানা মো: ফজলুল হক, মাওলানা মো: মামুনুর রশীদ, মাওলানা মো: মাহে আলম, মাওলানা মো:আল আমিন, হাফেজ মো: আব্দুল মজিদ, ১৯ নং ওয়ার্ড ((দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো রেজাউল হক মঞ্জু সহ প্রায় তিন সহস্রাধিক মুসুল্লি।

সকলেই মহান আল্লাহর কাছে তীব্র তাপদাহ থেকে রক্ষার জন্য রহমতের বৃষ্টি কামনায় কান্নাজড়িত কন্ঠে প্রার্থনা করা হয়। এ সময় সকল মুসুল্লিদের জুস ও বিস্কুট বিতরণ করেন মুসলিম ফাউন্ডেশন এবং খাবার পানি স্যালাইন বিতরণ করেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা ও রাজশাহী ওয়াসা। স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com