রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বেসিক ব্যাংক একীভূত করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক বেসিক ব্যাংক লিমিটেড একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর ব্যবসায়ী ও গ্রাহকরা। বৃহস্পতিবার মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল সাড়ে ১০টা ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, পানি উন্নয়ন বোর্ড সম্মিলিত ঠিকাদার সমাজ রাজশাহী, বেসিক ব্যাংকের তৃণমূল হিসাবধারী আমানতি গ্রাহকগন, শুভেচ্ছা রিয়াল এস্টেট, রাজশাহী নারী উদ্যোক্তা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে সিটি ব্যাংকের সাথে একীভূত করার জন্য বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সাথে একীভূত না করে যে কোন সরকারি ব্যাংকের সাথে নিজেরাই নিজের স্থানে থাকতে চাই। কিছু ষড়যন্ত্রকারী বেসিক ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বেসিক ব্যাংক যেন বাংলাদেশের সুনাম অর্জন করতে না পারে এই জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে।মানববন্ধনে বক্তব্য রাখেন রাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতি রাজশাহী জেলার সভাপতি আঞ্জুমানারা লিপি, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, মহেশ সরকার, মশিউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com