রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ব্রিটিশ উপকূলে ট্যাঙ্কার-জাহাজ সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

যুক্তরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে রাসায়নিকবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে জাহাজের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইংল্যান্ডের উপকূলের কাছে সংঘর্ষের এই ঘটনায় ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। খবর এএফপির।
ব্রিটেনের গ্রিমসবি বন্দরের পরিচালক মার্টিন বয়ার্স বলেছেন, ট্যাঙ্কার ও জাহাজের সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য তিনটি জাহাজে করে উপকূলে আনা হয়েছে। বর্তমানে সেখানে অ্যাম্বুলেন্স সারিবদ্ধ করে রাখা হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, পূর্ব ইয়র্কশায়ারের উপকূলে একটি ট্যাঙ্কার এবং কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনার পর যুক্তরাজ্যের উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযানের সমন্বয় করছে।

দূষণের প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ব্রিটিশ উপকূলরক্ষী বাহিনী পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উপকূলের প্রায় ১৬ কিলোমিটার দূরে ঘন, কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উড়তে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com