রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভাঙা চালের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে মজুদ ৯ গুণ বেশি ভাঙা চালের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত। গত ফেব্রুয়ারির শুরুর দিকে রেকর্ড মজুদের ফলে ভাঙা চালের রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির সরকারি এক বিজ্ঞপ্তিতে চাল রপ্তানির অনুমতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।

বিশ্বে শতভাগ ভাঙা চালের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক ভারত। মজুদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় দেশটির সরকার এই চালের ওপর দীর্ঘদিনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের সিদ্ধান্তের ফলে এশিয়া ও আফ্রিকার কিছু দরিদ্র দেশ কম দামে এই চাল কিনতে পারবে। ভারতের ভাঙা চালের ওপর এশিয়ার প্রাণী খাবার ও ইথানল উৎপাদনকারীরা ব্যাপকভাবে নির্ভরশীল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে শতভাগ ভাঙা চালের রপ্তানি নিষিদ্ধ করে ভারত। বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশটিতে ধানের উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় দেশটির সরকার ওই সময় ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। খরার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় পরের বছর অন্যান্য গ্রেডের চালের রপ্তানিও নিষিদ্ধ করে নয়াদিল্লি।

চালের সংকট কাটাতে দেশটির সরকার কৃষকদের ধানচাষে ব্যাপক উৎসাহ দেয়। এর ফলে ধানের চাষাবাদ রেকর্ড বৃদ্ধি পায়। মজুদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে সরবরাহও বেড়ে যায়। পরিস্থিতির উন্নতি ঘটায় নয়াদিল্লি শতভাগ ভাঙা চালের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

দেশটির চাল রপ্তানিকারক সংস্থার (আরইএ) প্রেসিডেন্ট বি.ভি. কৃষ্ণ রাও বলেছেন, ‘‘বর্তমানে ভাঙা চালের রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আমরা ২০২৫ সালে এই গ্রেডের প্রায় ২০ লাখ টন চাল রপ্তানির প্রত্যাশা করছি।’’

২০২২ সালে ৩৯ লাখ মেট্রিক টন ভাঙা চাল রপ্তানি করেছিল ভারত। পশুর খাবার হিসেবে চীনে এই চাল রপ্তানি করে দিল্লি। এছাড়া সেনেগাল এবং জিবুতির মতো আফ্রিকার দারিদ্রপীড়িত কিছু দেশে মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় ভারতের রপ্তানি করা ভাঙা চাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com