শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ভারতে দুর্গাপূজার মণ্ডপে আগুন, নিহত ৫

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৬৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূজার এক মণ্ডপে বড় ধরনের অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে রাজ্যটি ভাদোহি শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন।

সপ্তমীর দিন আরতি দেয়ার সময় রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মণ্ডপের প্যান্ডেলের ভেতরে প্রায় দেড়শ মানুষ ছিল বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তারা।

এদিকে হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথিকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

রাথি বলেন, প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে। রাতের এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক নারী ও ১৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে সোমবার সকালে হাসপাতালে আরও দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার অনিল কুমার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com