শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ভারত প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে !

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৯৫ বার পঠিত
কোলকাতা সংবাদদাতা : প্রথমবারের মতো ভারতে একজন আদিবাসী নারী প্রেসিডেন্ট হতে পারেন। মঙ্গলবার (২২ জুন) এক বৈঠকে ঝাড়খণ্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মু নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তিনি প্রেসিডেন্ট হলে, ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনও নারী প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হবেন। আর আদিবাসী হিসেবে প্রথম।
জেপি নড্ডা জানান, এনডিএ নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করার পরে সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের তালিকা করা হয়। শেষ পর্যন্ত দ্রৌপদীর নাম চুড়ান্ত করা হয়। অন্যদিকে দেশটির বিরোধী জোটের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করবেন।
এর আগে ২০১৭ সালেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দ্রৌপদীর নাম আসে। কিন্তু তৎকালীন  বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকে বেছে নেন।
১৯৫৮ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় সাঁওতাল পরিবারে জন্ম নেন ৬৪ বছর বয়সী দ্রৌপদী। তিনি ১৯৯৭ সালে বিজেপির হয়ে ওড়িশার রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন। এরপর তিনি এরপর ২০০০ এবং ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জিতেন। তখন তিনি পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি সরকারের সরকারের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী হন।
এরপর ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর হন দ্রৌপদী মুর্মু। ২০১৫-২১ পর্যন্ত ঝাড়খণ্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৮ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠান হবে। ২১ জুলাই ভোট গণনা হবে। আর ২৫ জুলাই শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।
ভারতের মোট ১৭টি রাজ্যে সরকার পরিচালনা করছে বিজেপি। ফলে এনডিএ-র ্কাছে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য থেকে মাত্র কয়েক হাজার ভোট কম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com