বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এএসআই গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

নিউজ ডেস্ক : ভারত থেকে ফিরে আসার পর কোয়ারেন্টিনে থাকা একজন তরুণীকে খুলনার একটি আইসোলেশন কেন্দ্রে ধর্ষণের অভিযোগে পুলিশের একজন সহকারী সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে খুলনা নগর পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন এ মাসের ১৩ তারিখ যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে ফেরেন ভারতে আটকে পড়া এই তরুণী।

ফেরার পর সেদিনই পাশের জেলায় খুলনা শহরের একটি আইসোলেশন কেন্দ্রে তাকে সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

সেখানে ১৩ তারিখেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে তরুণী অভিযোগ করেছেন।

মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন, তরুণীর অভিযোগ অনুযায়ী ১৩ তারিখ এই আইসোলেশন কেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর তাকে ধর্ষণ করেছেন।

এই অভিযোগে তরুণী নিজেই বাদী হয়ে সদর থানায় আজ মামলা করেন।

সেই মামলায় অভিযুক্ত সহকারী সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।

এই ঘটনায় তাকে ইতোমধ্যে‌ই পুলিশ বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে বলে মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন।

বাংলাদেশে এমাসের ৮ তারিখ প্রথম করোনাভাইরাসের অতিমাত্রায় সংক্রমণশীল ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়।

তবে তার আগেই মার্চের ৩০ তারিখ এক প্রজ্ঞাপন জারি করে ভারত ফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা দেয়া হয়।

এর আগে ভারত ফেরত কয়েকজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে রাখা হয়।

হাসপাতাল থেকে এপর্যন্ত কমপক্ষে ১০ জনের পালিয়ে যাওয়ার ঘটনার পর ভারত ফেরত ব্যক্তিদের জন্য পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com