রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভোগান্তির নৌপথ দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

আসন্ন ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের ভিড় বাড়লেও বাড়তি চাপ নেই। ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে নৌপথে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। অন্যদিকে কাটা যাত্রীদের নদী পারাপার করতে নৌপথে চলছে ২০টি যাত্রীবাহী লঞ্চ। ফলে এক সময়ের ভোগান্তির নৌপথ দিয়ে এবার স্বস্তিতেই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো হাজারো মানুষ।

শুক্রবার (২৮ মার্চ) বেলা আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ ঘাটেও যাত্রীদের ভিড় বেড়েছে। এই ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় বাড়লেও চাপ নেই। এ নৌপথে ২০টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লঞ্চগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. আব্দুস সালাম বলেন, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজকে সকালের পর যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে ঘাট এলাকায় যাত্রী বা যানবাহনগুলোকে আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। ঘাট পার হতে আসা যানবাহনগুলো সহসাই ফেরিতে উঠে যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠে নদী পার হচ্ছে এবং যাত্রীবাহী পরিবহন বাসের সংখ্যা ৩০ থেকে ৪০টির মত হবে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১১টি রো রো, ২টি ইউটিলিটি, ১টি কেটাইপ, ৩টি ছোট ফেরিসহ মোট ১৭টি নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। তবে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতেই নৌপথ পার হয়ে যে যার গন্তব্যে ফিরছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com