বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

মতিয়া চৌধুরী :প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন, খালেদা জিয়া চুরি করেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৬১ বার পঠিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বালিশে মাথা দিয়ে চিন্তা করেন তিনি মানুষকে কীভাবে দেবেন। তিনি পরহেজগার। তাই মানুষকে দেওয়ার ভাবনা ভাবেন। অন্যদিকে চোরের নিয়ত চুরি করা। তাই বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেন। এটাই দুই নেতার মধ্যে পার্থক্য।

মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, একের পর এক ভাতা দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ আরও কত রকম ভাতা। শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ বাংলাদেশ।

তিনি বলেন, বিশ্বে অনেক দেশ যখন টিকা পাচ্ছে না, তখন প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের মানুষ করোনার টিকা পাচ্ছেন। দেশে যাতে টিকা না আসে সেই ষড়যন্ত্রে সফল না হয়ে অবশেষে বিএনপি নেতারাও টিকা নিচ্ছেন। এখানেই প্রধানমন্ত্রীর সাফল্য।

অনুষ্ঠানে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন মতিয়া চৌধুরী উপজেলার পৌরসভাসহ ১২ ইউনিয়নে এক হাজার দুইশ কম্বল বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com