রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মলদ্বীপ থেকে কি সরবে ভারতীয় সেনা? কী ভাবছে সরকার, জানালেন নৌসেনা প্রধান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

মলদ্বীপ থেকে সেনা সরানোর ব্যাপারে নরেন্দ্র মোদী সরকার এখনও কোনও নির্দেশ দেয়নি। বৃহস্পতিবার এমনই জানালেন ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

মলদ্বীপ বিতর্ক শুরু হওয়ার পর পরই মলদ্বীপ থেকে সেনা সরানোর ‘আর্জি’ জানিয়েছিল সে দেশের মহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকার। এ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়। চলতি মা‌সেই চিন সফর থেকে ফিরে মলদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু, নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে সময় ‘বেঁধে’ দেন। তাঁর সরকার জানায়, মলদ্বীপে কোনও ভারতীয় সেনা থাকতে পারবে না। ১৫ মার্চের মধ্যে সবাইকে সরতে হবে।

মুইজ্জু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মলদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। তবে এ ব্যাপারে কোনও রফাসূত্র বের হয়নি। ফলে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মলদ্বীপ সরকারের ঘোষণার পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ ব্যাপারে মোদী সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com