রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মহানগরীতে জাল টাকা উদ্ধারসহ মো: রাজন আহমেদ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীতে জাল টাকাসহ মো: রাজন আহমেদ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ২টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তার মো: রাজন আহমেদ (২২) রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন জাল টাকাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত পোনে ২টায় সেখানে অভিযান চালিয়ে মো: রাজন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এসময় দুইজন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অসাধু লোকজনের কাছে জাল নোট বিক্রয় করে আসছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com