শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মাছ বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

সিলেট এর কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আজ (মঙ্গলবার) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের বউবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com