রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

মাদকবিরোধী মোবাইল : কোর্ট শিবগঞ্জে দুজনকে কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। বুধবার শিবগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।
অভিযান পরিচালনাকালে অবৈধ মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক দুজনকে যথাক্রমে ১ মাস ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। একইসঙ্গে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রির সাথে জড়িত অপর এক ব্যক্তিকে আটকের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী মো. তৌফিক আজিজ বলেন— মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com