রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের নারীসহ অন্তত ১৫ আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের বরগুনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি রাজৈর উপজেলার বৌলগ্রামে পৌঁছালে বিপরীত দিক সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতালে ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

এ দিকে দুর্ঘটনায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে যান চলাচল ব্যাহত হলে হাইওয়ে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com