শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মানাপ নওগাঁ জেলা শাখা উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ(মানাপ) নওগাঁ জেলা শাখার  উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বারেও শীতর্তদের  মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর চাউল বাজার মাদ্রাসা  মার্কেটে মানাপ জেলা কার্যালয়ে এসব শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক-উত্তম সরকারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক- আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন-মানাপ নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা, অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন পথিক, মানবতাবাদী চন্দন কুমার দেব, অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, এস এম শহিদুল আলম, মোঃ মনোয়ার হোসেন লিটন, লিটন কুমার দাস ও মোঃ বেলাল সরদার।

সন্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ফরিদুল করিম, সাংবাদিক সজিব হোসেন প্রমূখ সহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানাপ জেলা শাখার- সহ-সভাপতি- রাবেয়া খাতুন বেলি, সহ-সাধারণ সম্পাদক- নুরে আলম, সহ-সাধারণ সম্পাদক-সাংবাদিক মেহেদী হাসান অন্তর, অত্র সংগঠনের  সদস্য- ইবনুল হাসান ইমন, মারুফ হোসেন, মিনা বেগম, অপু দাস, মেহেদী হাসান, আফিয়া, প্রিন্স, ফয়সাল, সিফাত সহ মানাপ পৌরসভা, শৈলগাছী ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন, হাপানিয়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দ প্রমুখ।

সভাপতি বলেন- বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা- নাট্য মঞ্চায়নের পাশাপাশি- মানবতার সেবায়- মানুষের পাশে- ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদেরকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতা করবার জন্য বিনীতভাবে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com