শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মান্দায় কৃষকদলের কর্মী সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মান্দা উপজেলা কৃষকদল কুসুম্বা ইউনিয়ন শাখা এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষকদল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মমিনুল হক চঞ্চল।

কুসুম্বা ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, সদস্য সচিব এজানুর রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, ভারশোঁ ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহরাব হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক।

বক্তারা কৃষকদের অধিকার আদায় এবং দেশের কৃষি উন্নয়নে কৃষকদলের ভূমিকা তুলে ধরেন। তারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো এলাকা সরব করে তোলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com