সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপ-জুকারবার্গের সংস্থা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত
মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপ-জুকারবার্গের সংস্থা
ফাইল ফটো

অনলাইন নিউজ : অধিকাংশই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বরাবর নতুন ফিচার নিয়ে হাজির হয় তারা। এবার ইউজারদের জন্য রয়েছে দারুণ খবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর হয়তো প্রয়োজন পড়বে না নম্বরের। জুকারবার্গের সংস্থা জানাচ্ছে, আগামীতে নম্বর না থাকলেও যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে। গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এই ফিচারের ভাবনা। বর্তমানে কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য, তার ফোন নম্বর জরুরি। তবে আগামীতে এর প্রয়োজন পড়বে না। জানা যাচ্ছে, ইনস্টাগ্রামের মতোই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়ে খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বিটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এ ফিচারের সুবিধা পাচ্ছেন। প্রসঙ্গত, কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবকিছুতেই মোটের ওপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থাটি। দিন কয়েক আগে ট্রান্সলেট ফিচার এনেছে তারা। জানা যাচ্ছে, এবার যেকোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘ঞৎধহংষধঃব’ অপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয় অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ! এখন অপেক্ষার পালা আমরা কবে থেকে যে এমন সুবিধা পাব!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com