সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ময়মনসিংহের সেই গৃহবধূর স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে হাওরে শিশুর কান্নার শব্দে লাশের সন্ধান পাওয়া সেই গৃহবধূ ইয়াসমিন আক্তারের স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নান্দাইল-মদনপুর এলাকার যুগের হাওর ইয়াসমিন আক্তারের (৩৫) ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর মৃতদেহের পাশে থাকা তার ৩ বছরের শিশু কন্যা ফাতেমার কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন মৃতদেহের সন্ধান পান। খবর পেয়ে ওইদিন রাতে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে নিহত ইয়াসমিন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মো. সিরাজ উদ্দিনের কন্যা। প্রায় ৮ বছর পূর্বে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার পুত্র মো. সাদ্দাম হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে বিবাদ লেগেই থাকতো। একপর্যায়ে বিবাদ মোকদ্দমা পর্যন্ত গড়ায়। তবে, কিছুদিন আগে, তাদের মধ্যে সমঝোতা হলে ইয়াসমিন তার স্বামীর বাড়িতে ফিরে এসেছিলেন।

এরপর গত শনিবার হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় ইয়াসমিন আক্তারের ভাই বকুল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com