রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যমুনায় পৃথক রেলসেতু দিয়ে ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

যমুনা নদীর উপর নির্মিত পৃথক রেল সেতু দিয়ে ঈদে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ কোন ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন। এর আগে সেতু পারাপারের জন্য সময়ক্ষেপন ও সায়দাবাদ এবং ইব্রাহিমপুর রেলওয়ে ষ্টেশনে ট্রেন চেকিং নামে যে ভোগান্তি ছিল এখন আর তা নেই। নতুন রেল সেতু পারাপারে সময় লাগছে সাড়ে তিন থেকে চার মিনিট। সব মিলিয়ে গন্তব্যে পৌছানোর সময় প্রায় দুই ঘন্টা কমেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলে ২৪ ঘন্টায় রেল সেতু দিয়ে ১৫ জোড়া আন্তঃনগর, ২ জোড়া মেইল ট্রেন এবং ঈদের বিশেষ কমিউটার এক জোড়া ট্রেন চলাচল করছে ।

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প  ১৬ হাজার সাতশ ৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর উপর চার দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের এই সেতু নির্মাণের পাশাপাশি আধুনিকায়ন করা হয়েছে সেতুর উভয় প্রান্তের রেলওয়ে ষ্টেশনও। টাঙ্গাইল জেলার ভুয়াপুর প্রান্তের ইব্রাহিমাবাদ এবং সিরাজগঞ্জের সয়দাবাদ রেলওয়ে ষ্টেশনের অবয়বে আমুল পরিবর্তন করে আধুনিকায়ন করা হয়েছে। এই দুই ষ্টেশনে এখন আর ট্রেন চেকিং করার নামে যাত্রীদের যে বিড়ম্বনা ছিলো এখন আর তা নেই। বেশীর ভাগ ট্রেনের কোন যাত্রা বিরতি নেই। টিকেটও বিক্রি হয় না।

রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুন জনকণ্ঠকে জানিয়েছেন যমুনায় নির্মিত পৃথক রেল সেতু দিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলে ২৪ ঘন্টায় ১৫ জোড়া আন্তঃনগর,২ জোড়া মেইল ট্রেন চলাচল করছে। এছাড়াও ঈদের বিশেষ কমিউটার ট্রেন পোশাক শ্রমিকসহ সাধারণ যাত্রীদের নিয়ে গাজীপুর থেকে পার্বতীপুর পর্যন্ত এক জোড়া কমিউটার ট্রেন চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com