শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

যশোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

যশোরে শীতের দাপট বেড়েছে। সকাল থেকে দেখা নেই সূর্যের। শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে যশোর আবহাওয়া অফিস।

জেলায় সপ্তাহ জুড়ে ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ফলে শীত জেঁকে বসেছে। কনকনে ঠাণ্ডায় মানুষের হাত পা অবশ হয়ে যাচ্ছে। হিমেল বাতাস কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে প্রাণিকুল কাহিল। শীতের তীব্রতায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ।

যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপামাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়। এর আগে বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রোববার ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে তারা উপার্জনের সন্ধানে যেতে পারছেন না। তারপরও অনেকেই বাঁধ্য হয়ে কাজের উদ্দেশ্যে ছুটছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com