বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

যাত্রাবাড়ীতে ব্যবসায়ী হত্যায় অন্যতম আসামি ট্যাগরা সুমন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৪৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : চাঁদার দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ী বাবলু হত্যার অন্যতম আসামি ট্যাগরা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, বাবলু হত্যায় সরাসরি জড়িত ছিল ট্যাগরা সুমন।

সোমবার (১৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার এজাহারভুক্ত অন্যদেরও আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগরা সুমন, দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি এলাকায় গড়ে তুলেছেন চিহ্নিত চাঁদাবাজ চক্র। মূলত যাদের টার্গেট ছিল এলাকার উঠতি ব্যবসায়ীরা। নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করা হত তাদের কাছে। দিতে না পারলেই নেমে আসতো নির্যাতন।

এরকমই এক ঘটনার বলি, যাত্রাবাড়ীর স্টিল ফার্নিচার ব্যবসায়ী বাবলু। নিজের উপার্জিত অর্থে যিনি শুরু করেছিলেন বাড়ি নির্মাণ। কিন্তু চাঁদাবাজদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় গত শনিবার শিকার হয়েছেন নির্মম হত্যাকাণ্ডের। মাথায় ভারী আঘাতের পর, তার পিঠে ধারাল ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে হত্যাকারীরা।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে ট্যাগরা সুমন। পাশাপাশি জব্দ করা মুঠোফোন থেকেও মিলেছে গুরুত্বপূর্ণ আলামত।

জব্দ আলামতসহ আসামিকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‌্যাব- ১০।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com