রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রমজানে ফুটপাত দখলমুক্ত রাখতে নিউমার্কেট থানা পুলিশের নিয়মিত অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পবিত্র রমজানে কর্মব্যস্ত মানুষের নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে শহরটাকে যানজট ও হকার মুক্ত করতে ডিএমপির সব থানার পুলিশদের কঠোর নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ।

এর ধারাবাহিকতায় ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় রমজানের প্রথম দিন থেকে নিউমার্কেট থানাধীন এলাকাগুলো হকারমু্ক্ত করতে কাজ করে যাচ্ছে নিউ মার্কেট থানা পুলিশ।

এই বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, নাগরিকদের স্বচ্ছন্দে হাঁটাচলার সুবিধার জন্য ফুটপাত তৈরি করেছে সরকার। ঢাকা মহানগরীর প্রায় সব ফুটপাত দিয়ে এখন আর পথচারীদের হাঁটার জো নেই। বিশেষ করে ‘রমজানে এ দুর্ভোগ লাগবে নিউমার্কেট থানাধীন এলাকার ফুটপাত দখল মুক্ত করে জনগণের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে এবং দখলদারদের সতর্ক করা হয়েছে।

পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি বলেন, ফুটপাত দখল মুক্ত রাখতে প্রতিদিন নিউমার্কেট থানায় প্রায় ৫০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা থানার অধীনে থেকে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

বিষয়টি নিয়ে ডিএমপি নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রমজানকে বলা হয় সংযম ও আত্মশুদ্ধির মাস। রমজান মাসের শুরু থেকে রাজধানীতে যানজট সংকট প্রকট হয়ে ওঠে। বিশেষ করে রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় অনেকগুলো বিপণি বিতান থাকাতে এই এলাকায় অসহনীয় যানজট দেখা দেয়।

তিনি আরো বলেন, ফুটপাতের পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সর্বস্তরের জনগণ যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বপ্রণোদিত হয়ে ফুটপাত পরিষ্কার রাখে, তবে আমাদের জন্য কাজ করা সহজ হয়ে যায়। আসলে প্রত্যেক নাগরিকের উচিত আইন মেনে চলা এবং অন্যকে আইন-মেনে চলতে উদ্বুদ্ধ করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com