বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

রমজান এলেই লেবুর লাফ—হালিতে সেঞ্চুরি, ক্রেতার চোখে পানি!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

লেবু উৎপাদনের জন্য পরিচিত ঝালকাঠি জেলায় রমজান শুরু হতেই বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে লেবুর হালি ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শহরের বিভিন্ন বাজারে প্রতি পিস লেবু ২৫ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে দেখা গেছে।

জেলার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকা বাণিজ্যিক লেবু চাষের জন্য সুপরিচিত। ভীমরুলীর ভাসমান হাটে কৃষকেরা নৌকা ও গাড়িতে করে পাইকারি বিক্রির জন্য লেবু নিয়ে আসেন। তবে চলতি মৌসুমে উৎপাদন কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জেলার কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা গেছে, চায়না, কাগজি, দেশি ও এলাচি সব ধরনের লেবুর দামই বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, রমজানে ইফতারে লেবুর শরবতের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে দাম বাড়িয়েছে। বছরের অন্য সময়ে লেবুর চাহিদা কম থাকলেও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন বলে দাবি তাদের।

অন্যদিকে লেবু চাষি ও বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এতে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে।

ভীমরুলীর লেবু বাগান মালিক নিতাই রায়, গনেশ বাবু ও রফিকসহ একাধিক চাষি জানান, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় ফলন কম হয়েছে। পর্যাপ্ত পানির অভাবে অনেক গাছে ফুল ঝরে গেছে, ফলে

লেবু চাষি জীবন মন্ডল জানান, তিনি সম্প্রতি ১০০টি লেবু বিক্রি করেছেন ১৪ হাজার ৮০০ টাকায়, অর্থাৎ প্রতি পিস ১৪ টাকা ৮০ পয়সা হিসেবে। এক সপ্তাহ আগে একই পরিমাণ লেবু ১০ হাজার টাকায় বিক্রি করেছিলেন। তার দাবি, চাহিদা বৃদ্ধির সঙ্গে উৎপাদন কম থাকায় পাইকারি বাজারেই দাম বেড়েছে।

রমজানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com